রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরিদের প্রতি ইরানি জনগণ ও সর্বোচ্চ নেতার সমর্থনের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান। গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির ফোনালাপে এ কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির জারিফকে অবহিত করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। কোরেশি জোর দিয়ে বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতের গৃহীত পদক্ষেপগুলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, ভারতের এ সব পদক্ষেপ জাতিসংঘ সনদ, নিরাপত্তা পরিষদের রেজুলেশন এবং আন্তর্জাতিক আইন এবং ভারতের নিজস্ব প্রতিশ্রুতির লঙ্ঘন।

ফোনালাপে কাশ্মীর ইস্যুতে নিজ দেশের অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জারিফ উপত্যকাটির জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতার ওপর জোর দেন।

একই সঙ্গে এ বিষয়ে পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই নেতা। কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য মাহমুদ কোরেশিকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ