সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

খালেদা জিয়ার মুক্তি চেয়ে পোস্টার লাগালেন রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে বুধবার গভীর রাতে পোস্টার লাগিয়েছে দলটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ পোস্টার লাগানো হয়।

বুধবার রাত ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উত্তরার বিভিন্ন সড়ক ও বিমানবন্দর এলাকায় এ পোস্টার সাঁটানো হয়।

এ বিষয়ে রিজভী বলেন, ‌দেশে রাজনীতি করার সুযোগ সীমিত। তার পরও সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করি। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা গণতন্ত্রের মা খালেদা জিয়া ভিত্তিহীন মামলায় কারাগারে। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্যই সরকার তাকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে আটকে রেখেছে। আমরা তার মুক্তি চাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ