রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

র‌্যাবের মুখপাত্র হলেন সারওয়ার-বিন-কাশেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মুখপাত্র (ভারপ্রাপ্ত) হয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে এএসপি মিজান জানান, পদোন্নতির কারণে নিজের বাহিনীতে ফিরছেন লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

র‌্যাবের নতুন মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম বলেন, বর্তমানে র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্ব হিসেবে আমাকে গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে যেন পালন করতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।

উল্লেখ্য, সারওয়ার-বিন-কাশেম ২০১৭ সালের ১ জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা) পান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ