সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

ফেনীতে ইশা ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলার উদ্যেগে সংগঠনের জেলা সভাপতি মু. আতাউল্লাহ কবীর ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. সাঈদুল হক সিরাজীর সঞ্চালনায় বিকাল ৫ ঘটিকায় সংগঠনের একাডেমী রোডস্থ জেলা কার্যালয়ের সামনে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবারের এ সভাবেশ ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারুফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মু. নুরুল করীম আকরাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি আবদুর রহমান গিলমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাও. কাজী গোলাম কিবরিয়া, সেক্রেটারি মাও. আবদুর রাজ্জাক,

সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি মিজান রোড. ট্রাংক রোড. বড় মসজিদ. জহিরিয়া মসজিদ সহ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

প্রোগ্রামে এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার সহ-সভাপতি মাও. হারুনুর রশিদ,
ইশা ছাত্র আন্দোলন ফেনী জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদুল হক সিরাজী, সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ রাসেল, প্রশিক্ষণ সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. রফিকুল ইসলাম আশ্রাফি, অর্থ সম্পাদক মু. হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মু. আবুদাউদ রেদওয়ান, কলেজ বি.স. মু. আবদুল আলী, কওমি মাদরাসা বি.স. ওবায়দ উল্লাহ, আলিয়া মাদরাসা বি.স. হাফেজ আবু রায়হান, সাহিত্য ও সংস্কৃতি বি.স. হেফাজতুল্যাহ রাশেদ, জেলা সদস্য মু. ফয়জুল করীম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ