সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

রাজস্থানে কাশ্মীরি ছাত্রকে মেয়েদের পোশাক পরিয়ে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজস্থান রাজ্যে এক কাশ্মিরি ছাত্রকে মেয়েদের পোশাক পরিয়ে খুঁটিতে বেঁধে প্রহার করার ঘটনা ঘটেছে।

আলওয়ারে কাশ্মিরি ওই ছাত্রকে শারীরিক নিগ্রহের ঘটনায়, বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করেছে রাজস্থান পুলিশ। আক্রান্ত ওই যুবকের নাম মীর ফাইদ। বাড়ি কাশ্মিরের সোপোরে।

অতিরিক্ত পুলিশসুপার তেজপাল সিং জানান, নীমরানার এক বেসরকারি কলেজের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত বর্ষের ছাত্র ফাইদ।

লিখিত অভিযোগে ওই ছাত্র জানান, বুধবার রাতে কলেজ থেকে বেরিয়ে হস্টলে ফিরছিলেন। মাঝরাস্তায় তার পথ আটকায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি।

মীর ফাইদের কথায়, ওরা আমাকে মারধরের ভয় দেখিয়ে, জোর করে সালোয়ার কামিজ পরতে বাধ্য করে।

সেই অবস্থায় এটিএম ঢুকলে, লোকজন সেখানে জড়ো হয়ে যায়। আমাকে এটিএম থেকে বেরে করে, মারধর করা হয়।

ভিডিওয় দেখা যাচ্ছে, কয়েক জন ওই কাশ্মিরি যুবককে খুঁটির সঙ্গে বেঁধে, মারধর করছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়েও পড়ে। তবে, অপ্রীতিকর কিছু ঘটার আগে, উন্মত্ত জনতার হাত থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

আলওয়ার পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। তবে, এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ