সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

এবার পাকিস্তানে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সৌদি আরব। পাক-সৌদির পরবর্তী সবোর্চ্চ সমন্বয় পরিষদের বৈঠকে এ বিনিয়োগ করা হবে বলে দেশটির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়।

সৌদি আরবের জ্বালানি উপমন্ত্রী খালিদ সালেহ আল-মোদাইফা ও  পাকিস্তানের বিদ্যুৎ ও পেট্রোলিয়াম মন্ত্রী ওমর আইয়ুব খান  শুক্রবার এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা করেছেন। খবর আরব নিউজ-এর।

এ সময় খালিদ সালেহ আল-মোদাইফা বলেন, প্রস্তাবিত মেগা প্রকল্পগুলো জটিল এবং সময় ও অধ্যয়ন প্রয়োজন; তবে আমাদের নেতারা সে কাজকে ত্বরান্বিত করতে চান।

সালেহ আল-মোদাইফার ফেব্রুয়ারিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করতে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

উপমন্ত্রী বলেন, সবোর্চ্চ সমন্বয় পরিষদের বৈঠকের আগে বাস্তব ফলাফল দেখানোর পরিকল্পনা রয়েছে।

পাকিস্তানে পেট্রোকেমিকেল কমপ্লেক্স, নবায়নযোগ্য শক্তি প্রকল্প এবং খনিজ সম্পদের ওপর ২০ বিলিয়ন ডলার ঘোষণা দিয়েছে সৌদি আরব। আর এসব প্রকল্প হবে বেলুচিস্তানে।

বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর সংকটের ঠিক এমন সময় সৌদি আরবের বিনিয়োগের বিষয়টি পাকিস্তানের জন্য সবুজ সংকেত।

এর আগে কাশ্মীর সংকট নিয়ে আলোচনা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পাক সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ