মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: এশিয়ার সর্ববৃহৎ দীনি প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নুমানী দারুল উলূম কমপ্লেক্সের এড়িয়ায় গাছ লাগিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

আজ শনিবার এ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনকালে আল্লামা আবুল কাসিম নুমানী বলেন, দারুল উলুমে কয়েকশত গাছ লাগানো হবে, দেওবন্দ এলাকার বিভিন্ন জায়গায় এ কর্মসূচী পালন করব আমরা। গাছ লাগিয়ে গাছের পাহাড়া ও পরিচর্যায় আমরা লোকও নিয়োগ দিবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমাদের এ গাছ লাগানো কর্মসূচীর উদ্দেশ্য হলো প্রকৃতির ভারসাম্যতা রক্ষা করা। আর কৃষকদের প্রতি আমাদের সংহতি প্রকাশ করা। গাছ উদ্ভিত আমাাদের জীবনের জন্য উপকারী। তাই প্রত্যেকেরই পরিবেশ রক্ষা করতে একটি করে গাছ লাগানো উচিত।

কর্মসূচী উদ্বোধনকালে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আবদুল খালেক মাদরাজী বলেন, গাছ লাগানো সাওয়াবের কাজ। গাছ লাগালে সদকায়ে জারিয়া হিসেবে মানুষ সাওয়াব পেতে থাকে। যতদিন গাছটি জীবীত থাকবে ততদিন সে সাওয়াব পেতে থাকবে।

তিনি আরো বলেন, হাদিসে নববীতে রাসুল সা. গাছ লাগানোর জন্য বলেছেন, উৎসাহ দিয়েছেন। আর বর্তমানে গাছ লাগানো শুধু সাওয়াবই নয় বরং নৈতিকতা সামাজিকতা মানবিকতারও অংশ। তাই আমরা ‍নিজে গাছ লাগাবো অন্যকে উৎসাহিত করবো।

এ কর্মসূচীতে দেওবন্দ মাদরাসার অন্যান্য শিক্ষক ও এলাকার লোকজনও অংশ নেন।

সূত্র: জারবে দেওবন্দ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ