বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ব্রুনাইয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রুনাইয়ে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী ছাইদুল ইসলাম আল-আমিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেদেশের স্থানীয় সময় শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, আল-আমিন গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের মুহা. বকুল সরকারের ছেলে। আল-আমিনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার পরিবার ও ইউপি সদস্য মুহা. ফারুক শেখ।

নিহতের চাচাতো ভাই শামসুল হক জুয়েল জানান, ছাইদুল ইসলাম আল-আমিন এক বছর আগে জীবিকা নির্বাহের জন্য ব্রুনাই পাড়ি জমান। শুক্রবারে নির্মাণাধীন ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে কারণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তবে তাকে কবে বাংলাদেশে আনবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

-এএ