রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

মুসলিম দেশ সুদান নাগরিকত্ব দিচ্ছে ইহুদিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদান দেশ ত্যাগ করা ইহুদিদের নাগরিকত্ব দেবে। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা কয়েক বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছেন তারা যেন সুদানে ফিরে।

গত শুক্রবার ধর্মমন্ত্রী নসর-উদ্দিন মোফারাহ জানিয়েছেন, ইহুদিদের ফিরে আসা উন্মুক্ত। তারা এখন অন্যান্য জাতিগত গোষ্ঠীর মতো নাগরিকত্ব উপভোগ করতে পারবেন।

আল-আরাবিয়া টিভিতে ধর্মমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, সুদান বিভিন্ন ধারণা, মূল্যবোধ, সংস্কৃতি এবং বুদ্ধিভিত্তিক অনুপ্রেরণাকে স্বাগত জানায়।

দেশটিতে থাকা খ্রিস্টান ও ইহুদি এবং যারা চলে গিয়েছিলেন তাদের কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অন্যান্য ধর্মাবলম্বীদের স্বাগত জানানো হচ্ছে।

এ সময় তিনি চলে যাওয়া ইহুদিদের ফিরে আসার আহ্বান জানান। তাদের নিজেদের অধিকার এবং নাগরিকত্ব নেয়ার কথা উল্লেখ করে নসর-উদ্দিন বলেন, সুদান নাগরিক রাষ্ট্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ