সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু

যুক্তরাষ্ট্রে বর্ণবাদীদের বয়কট করার আহ্বান ওবামার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের যেসব নেতা বর্ণবাদ ও বিদ্বেষমূলক বার্তা ছড়ান তাদের বয়কট করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

টুইটারে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। কারো নাম উল্লেখ না করলেও টেক্সাস ও ওহাইওতে সাম্প্রতিক বন্দুক হামলার ঘটনায় ট্রাম্পের বর্ণবাদী আচরণ ও অভিবাসন-বিরোধী অবস্থানের ব্যাপক সমালোচনার মধ্যেই এ মন্তব্য করলেন ওবামা।

তিনি আরো বলেন, যে সব নেতা বিদ্বেষ ও হিংসা ছড়ানোর পাশাপাশি অভিবাসীদের নিয়ে বর্ণবাদী আচরণকে প্রশ্রয় দিচ্ছে তাদের বর্জন করা উচিত। মার্কিন রাজনীতিতে বিদ্বেষ ও বর্ণবাদের কোনো জায়গা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ