রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার ও স্টেট কাউন্সিলর অং সান সু চির ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড।

এতে বলা হয়েছে, এ মাসের শেষ নাগাদ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর, জাতিসংঘে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরবে অস্ট্রেলিয়া। ওই সভায় যোগ দেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও মেরিস পেইন।

দুর্যোগ মোকাবিলার মতো মানবিক সংকটেও মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে জানিয়ে পেইন জানান, সামরিক সম্পর্কের ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে তা প্রত্যাহার হবে না।

আর এর মধ্য দিয়ে মিয়ারমারকে সিডনির বার্তা পৌঁছে দেয়া যাবে বলেও মনে করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ