শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

শাহিন আলমের বাবা-মার সন্ধানে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মীরপুর কওমি মাদরাসার ছাত্র শাহিন আলম (১০) কে নিয়ে বিপাকে পড়েছে রাণীনগর থানা পুলিশ। পথ ভুলে রাণীনগরে চলে এসেছে শাহিন আলম।

ছেলেটির কথা মতে তার নাম: মো. শাহিন আলম (১০), পিতা:- মো. রশিদ, মাতা:-মোছা. রুজিনা, বাড়ি- ফ্যান্টাসি কিংডম, থানা:- আশুলিয়া, জেলা:- ঢাকা। এই ছেলেটি ঢাকা মীরপুর কওমি মাদরাসায় লেখাপড়া করে ও তার বাবা পেশায় একজন রড মিস্ত্রি বলে জানায়।

রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, গত বৃহস্পতিবার ০৫/০৯/২০১৯ইং তারিখে নওগাঁর জেলার রাণীনগর রেলওয়ে স্টেশনে এই ছেলেটিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে রাণীনগর থানা পুলিশের হেফাজতে দেয়। ওই দিন রাতে ওই ছেলেকে রাণীনগর থানার এক পুলিশ ও স্থানীয় একজন লোক সাথে নিয়ে তার দেওয়া তথ্য মতে ঢাকায় গেলে তার বাবা-মার কোন সন্ধান পাওয়া পাইনি।

আবার ওই ছেলেটিকে শুক্রবার ০৬/০৯/২০১৯ইং তারিখে রাণীনগর থানায় নিয়ে আসা হয়েছে। যদি কেউ এই ছেলেটিকে চিনেন তাহলে রাণীনগর থানা পুলিশের সাথে যোগায়োগ করুন। বর্তমানে এই ছেলেটি রাণীনগর থানা পুলিশের হেফাজতে আছে।

যোগাযোগের ঠিকানা:- ওসি, রাণীনগর থানা, নওগাঁ, মোবাইল:-০১৭১৩-৩৭৩৮৩৭।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ