সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ

অবশেষে খোঁজ মিলল বিক্রমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে খোঁজ মিলল চাঁদে অবতরণ করতে যাওয়া যান বিক্রমের। রোববার এক সংবাদ সম্মেলনে বিক্রমকে খুঁজে পাওয়ার খবর জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান কে শিবন।

ইসরো প্রধান বলেছেন, আমরা অবতরণকারী যান বিক্রমের অবস্থান খুঁজে পেয়েছি এবং অর্বিটার একটি ছবি থার্মাল তুলেছে। কিন্তু বিক্রমের সঙ্গে এখনো কোন যোগাযোগ হয়নি। আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। শিগগিরই তা সম্ভব হবে। যেহেতু ল্যান্ডারটি প্রবল বেগে আছড়ে পড়েছে তাই এটির মডিউল অক্ষত রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

উল্লেখ্য, শনিবার চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই চন্দ্রযান- ২ এর ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে দেশটির মহাকাশ বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলো ল্যান্ডার বিক্রমের খোঁজ।

এ অভিযান সফল হলে চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের গৌরব অর্জন করবে ভারত। ভারত তাদের এ চন্দ্রাভিযানে খরচ করছে প্রায় ১ হাজার কোটি ভারতীয় রুপি। গত ২২ জুলাই শ্রী হরিকোটা মহাকাশ স্টেশন থেকে ৬৪০ টন ওজনের চন্দ্রাযান-২ যাত্রা শুরু করে।এর আগে, ২০০৮ সালে দেশটি পাঠিয়েছিল চন্দ্রায়ন-১।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ