বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

অবশেষে বাবার আসনে প্রার্থী হলেন সাদ এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের আসন রংপুর–৩ এ মনোনয়ন পেলেন তার ও রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ।

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আজ রোববার এ ঘোষণা দেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ মারা যান ১৪ জুলাই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এরশাদের মৃত্যুতে শূন্য এ আসনে ভোট হবে ৫ অক্টোবর।

এ আসনে ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রার্থীর নাম ঘোষণা করেছে। আওয়ামী লীগ শনিবার এ আসনে রেজাউল করিমকে মনোনয়ন দেয়। রেজাউল করিম রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে এই আসনে নিজ দলের কোনো প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে না দলটি।

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক পিপলস পার্টির রিটা রহমানকে সমর্থন দিচ্ছে তারা। রিটা বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়বেন। আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদসহ এ আসনে পাঁচজন দলীয় মনোয়ন চান। বাকি মনোনয়নপ্রত্যাশীরা ছিলেন এরশাদের ভাগনি (মেরিনা রহমানের মেয়ে) মেহেজেবুন নেছা টুম্পা, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ফখর-উজ-জামান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন দলীয় কমিটি সাদ এরশাদকে দলীয় মনোনয়ন দিয়েছে। সাদ এরশাদই রংপুর–৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ