সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট কেনা যাবে কি? তাজা ও ভালো ফুলকপি চিনবেন যেভাবে ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে দ্রুত আইন হচ্ছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী  সহস্রাধিক আলেমের জীবনী নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’ গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ

কাশ্মীর ইস্যুতে অবশেষে মুখ খুললো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

অধিকৃত কাশ্মীরে ব্যাপক গ্রেপ্তার ও নির্যাতন নিয়ে অবশেষে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি দাবিও করেছে ভারত দখলকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘণ করছে।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মরগান আর্টিগাস আজ রোববার এক বিবৃতিতে বলেছেন, অধিকৃত কাশ্মীরে ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের গণ গ্রেপ্তার ও কাশ্মীরিদের উপর চাপানো নিষেধাজ্ঞাগুলি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

তিনি আরো বলেন, আমরা অধিকৃত কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করার বিষয়েও উদ্বিগ্ন। নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব কাশ্মীরকে নিরাপদ ঘোষণা করুন।

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর থেকে কার্যত থমথমে জম্মু-কাশ্মীর। ৩৭০ ধারা বাতিল ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।

বিভিন্ন এলাকায় কার্ফু জারি করা হয়। মেহবুবা মুফতি, ওমর আবদুল্লার মতো সে রাজ্যের শীর্ষ রাজনৈতিক নেতাদের ‘বন্দি’ করে রাখা হয়েছে। ৩৭০ ধারা বাতিল নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল।

সূত্র: ডেইল পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ