রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

নির্বাচন কমিশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার রাত ১১টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণ শেষে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা তাৎক্ষণিক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, কমিশনের বেজমেন্টের গোডাউনে এ আগুন লাগে। সেখানে অনেক প্যাকেট ও অন্যান্য জিনিসপত্র ছিল। গোডাউনটির আবদ্ধ থাকায় একেবারে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা গোডাউনটির ভেন্টিলেশন খুলে দেয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা গেছে।

আগুন কীভাবে লেগেছে এবং ক্ষতি কী পরিমাণ হয়েছে- তা তদন্তের পর জানা যাবে বলেও জানান ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের বিশেষ ব্যবস্থার গুদাম রয়েছে বলে জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদুল সাংবাদিকদের বলেন, আগুনে ইভিএমের কিছু ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পরে জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ