মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

১৫ সেপ্টেম্বর থেকে সনদ দেবে হাইআতুল উলয়া, পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান করবে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর ১৪৪০ হিজরী/২০১৯ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানাে যাচ্ছে যে, ১৫ই সেপ্টেম্বর ২০১৯ ঈসাব্দ মােতাবেক ১৫ই মুহাররম ১৪৪১ হিজরী তারিখ হতে এ বছরের সাময়িক সনদ প্রদান করা হবে।

অতএব যাদের সাময়িক সনদের প্রয়ােজন তারা মূল প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সাথে নিয়ে হাইআতুল উলয়া অফিস থেকে সাময়িক সনদ গ্রহণ করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে পৃথক এক বিঞ্জপ্তিতে সাময়িক সনদপত্র ও নম্বরপত্র উত্তোলনের নিয়ম-কানুন জানিয়েছে হাইআতুল উলইয়া।

সাময়িক সনদপত্র ও নম্বরপত্র উত্তোলনের নিয়মাবলী –

১। পরীক্ষার্থীর নিজে উপস্থিত হয়ে সাময়িক সনদ/নম্বরপত্র নিতে হবে।

২। ছাত্রী পরীক্ষার্থীর সাময়িক সনদ/নম্বরপত্র উত্তোলনের জন্য ছাত্রী নিজে না এসে কোন মাহরামকে পাঠালে ভাল হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুহ্তামিম/নাযিমে তা‘লীমাত কর্তৃক স্বাক্ষরিত মাহরামের সম্পর্কের প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে।

৩। প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সঙ্গে আনতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য নয়।

৪।  প্রবেশপত্র হারিয়ে/নষ্ট হয়ে গেলে আল-হাইআতুল উলয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদনপত্রে/সাময়িক সনদ উত্তোলন ফরমে ‘প্রবেশপত্র হারিয়ে গেছে’ উল্লেখপূর্বক মাদরাসার মুহতামিম/নাযিমে তা‘লীমাতের স্বাক্ষর ও সীলমোহরযুুক্ত সত্যয়ন নিয়ে আসতে হবে।

৬। পরীক্ষার্থীর নাম বা পিতার নামে বড় ধরনের সংশোধনী থাকলে যাতে নামটি ভিন্ন ব্যক্তির নাম বলে সন্দেহ হয়, সেক্ষেত্রে বিষয়টি প্রমাণের জন্য সংশ্লিষ্ট মাদরাসার প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদনপত্রে নাম সংশোধনীর বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখপূর্বক মুহদামিম/নাযিমে তা‘লীমাতের স্বাক্ষর ও সীলমোহরযুক্ত সত্যয়ন সঙ্গে নিয়ে আসতে হবে।

৫। সাময়িক সনদ উত্তোলন ফি : ৫০০/- টাকা ও নম্বরপত্র উত্তোলন ফি : ২০০/- টাকা। নাম সংশোধনী ফি : ২০০/- টাকা।

৬। সনদের আবেদনপত্র জমাদানের সময় : শনিবার থেকে বুধবার-  সকাল ১০ টা থেকে  দুপুর ১২ টা ও দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা এবং বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা।

সনদ প্রদানের সময়: শনিবার থেকে বুধবার দুপুর ২টা ও বিকেল সাড়ে ৪টা এবং বৃহস্পতিবার দুপুর ২টা।

সনদ উত্তোলনের আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন 

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ