মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ঘরোয়া উপায়ে ঘরকে রাখুন মশামুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মশা আকৃতিতে বেশ ছোট হলেও বেশ ভয়ংকরতম প্রাণী। মশার কামড়ে হতে পারে- ডেঙ্গু, ম্যালিরিয়াসহ নানা প্রাণঘাতী রোগ। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর অন্য কোন প্রাণীর চেয়ে মশার কারণে মানুষের মৃত্যু হয় বেশি।

মশা থেকে বাঁচতে আমরা স্প্রে বা ক্ষতিকর কয়েল ব্যবহার করি। এগুলো ছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করে মশা দূর করা যায়। আসুন সেগুলো জেনে নেই।

তুলসীগাছ: টবে, জানালার পাশে বা বারান্দায় কয়েকটি তুলসীগাছ লাগিয়ে রাখুন। দেখবেন মশা পালাবে।

কর্পূর: কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না মশা। একটি ৫০ গ্রামের কর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুই দিন পর পানি পরিবর্তন করুন।

নিম তেল: নিমের গন্ধ মশা সহ্য করতে পারে না। নিম তেল গায়ে মাখলে মশার কামড় থেকে রেহাই পাওয়া যায়। শুধু নিমপাতা ঘরের কোণে রেখে দিলেও মশার উপদ্রব কমে যাবে।

রসুন: রসুনকে বলা হয় মশার যম। কয়েকটি রসুনের কোয়া থেঁতলে পানিতে সিদ্ধ করুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার ওই পানি সারা ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। দেখবেন মশা উধাও।

লেবু ও লবঙ্গ: একটি বা দুটি লেবু মাঝামাঝি কাটুন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গের ফুল বাইরে থাকবে আর পেছনের অংশ যেন লেবুতে গেঁথে থাকে। এবার সেই লেবুর টুকরাগুলো প্লেটে করে ঘরের কোণে রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঘরে মশা নেই।

সুগন্ধি: মশারা সুগন্ধি খুব অপছন্দ করে। মশা তাড়াতে দেহে বা জামায় আতর, সুগন্ধি বা লোশন ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগেও শরীরে মাখতে পারেন। এতে কাজ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ