রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

টেকনাফে পাহাড় ধসে প্রাণ গেল দুই শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফের পুরান পল্লান পাড়ায় পাহাড় ধসে দুই শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

আজ মঙ্গলবার ভোরে মুষলধারে বৃষ্টির সময় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- টেকনাফের পুরান পল্লান পাড়ার মুহাম্মদ আলমের মেয়ে আফিয়া (৫) ও একই এলাকার রবিউল হাসানের ছেলে মেহেদী হাসান (১০)।

আহতদের মধ্যে হালিমা (৪০), ইসমত আরা (১৮) ও শারমীন (৭) নামে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা আব্দুল মতিন জানান, টেকনাফের পুরান পল্লান পাড়ার মুহাম্মদ আলম ও রবিউল হাসান পাহাড়ের পাদদেশে বাড়ি করে বাস করছিলেন। সোমবার দিবাগত রাতে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আজ ভোররাতে বৃষ্টির তোড়ে তাদের বাড়ির ওপর অংশে থাকা পাহাড়টি ধসে পড়ে। এতে দুই বাড়ির দুই শিশু মাটিচাপায় ঘটনাস্থলে মারা যায়। বাকিদের মাটিচাপা থেকে বের করে হাসপাতালে নেয়া হয়।

এদিকে পাহাড় ধসের খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মুহা. রবিউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পাহাড়ে ঝূঁকিপূর্ণ বসবসাকারীদের সরে যেতে আগেই মাইকিং করা হয়েছিল। এরা সরে না যাওয়ায় বৃষ্টিতে পাহাড় ধসে দুইজন নিহত হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবসাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ