শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঢাবিতে ছাত্রলীগ নেতার কপাল ফাটালেন আরেক নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেজওয়ানুল হক চৌধুরী শোভনের উপস্থিতিতে দলীয় কোন্দলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই ছাত্রলীগ নেতার মারামারিতে আহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা। মারামারিতে তার কপাল ফেটে গেছে। তারা দুজনই ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারী।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ধারণ করায় এক সংবাদিককে গাড়িতে তুলে নিয়ে ভিডিওটি ডিলিট করার অভিযোগ উঠেছে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বিরুদ্ধে।

ছাত্রলীগের ওই দুই নেতা হলেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী জহির ও শাহরিয়ার কবির বিদ্যুৎ। মারামারির ঘটনায় আহত শাহারিয়ার কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, সপ্তাহ খানেক ধরে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তারই জের ধরে আজ মধুর ক্যান্টিনে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা জহির বিদ্যুৎয়ের শার্টের কলার চেপে ধরেন। তখন বিদ্যুৎও জহিরের শার্টের কলার চেপে ধরেন। একপর্যায়ে জহির ইট দিয়ে বিদ্যুৎয়ের মাথায় আঘাত করলে তার কপাল ফেটে যায়।

বিদ্যুৎয়ের অভিযোগ, জহির জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট এবং জহিরের সিন্ডিকেট মিলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভাঙার ষড়যন্ত্র করছিল।
মূলত এসব বিষয় নিয়েই জহিরের সঙ্গে গত কিছুদিন ধরে ঝামেলা চলছিল। জহির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বলেও অভিযোগ করেন বিদ্যুৎ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ