রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের আদালত।

গতকাল সোমবার একটি মানহানির মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

এর আগে একইদিন জ্যেষ্ঠ বিচারিক আদালতে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জয়বাংলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কার্যকরী কমিটির আহবায়ক আকরাম হোসেন বাদল মামলাটি দায়ের করেন। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিল্টন হোসেন অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাকি আসামিরা হলেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস (৭০) এবং সাধারণ সম্পাদক কওছর এম আহমেদ (৬০)।

বাদী তার মামলার বিবরণে উল্লেখ করেন, লন্ডনের একটি অনুষ্ঠানের সংবাদ গত ১৯ আগস্ট ২০১৯ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এতে দেখা যায়, মামলার ১ নম্বর বিবাদী তারেক রহমান তার বক্তব্যে সেদিন বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে মানহানিকর কথাবার্তা বলেন।

বাদী পক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা বলেন, বিবাদীগণ বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে ৫০০ ও ৫০১ ধারায় অপরাধ করেছেন।

আদালত তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলার শুনানি আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। এ মামলায় বাদীসহ আরো ৩ জন্য সাক্ষী রয়েছেন।'

এদিকে, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ