মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

দ্বিতীয় বার ওমরা করতে নির্ধারিত ফি বাতিল করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয়বারের মত ওমরা করতে কোনো ফি লাগবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী ডা.  মুহাম্মদ সালেহ বিন তাহের বিনতান বলেছেন, সরকার দ্বিতীয় বার ওমরার জন্য নির্ধারিত ফি বাতিল করে দিয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি সরকারী বিভাগ পুনর্গঠন করা হয়েছে।

ওমরার ভিসা, ফি হজ ও ওমরার পরিষেবা বিভাগগুলি পুনর্গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন,হজ ও ওমরার বিষয়ে নতুন সিদ্ধান্তটি ‘ভিশন ২০৩০’ লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে সৌদি সরকার।

এ সিন্ধান্তের আওতায়  ‘ভিশন ২০৩০’ এর লক্ষ্যমাত্রায় ওমরা ও হজযাত্রী বাৎসরিক ৩০০ কোটিতে পৌঁছানোর উদ্দেশ্য সৌদি আরবের।

হজ ও ওমরা মন্ত্রী ডা.  মুহাম্মদ সালেহ বিন তাহের বিনতান আরো বলেন, হজ ও ওমরার জন্য উন্নত সুযোগ-সুবিধা দিতে সৌদি সরকার ও হারামাইন শরিফাইনের খাদেম সৌদি বাদশা শাহ সালমান বিন আবদুল আজিজ আল্লাহর মেহমানদের সম্মানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, উমরা ও হজ করতে সৌদি সরকারকে নির্দিষ্ট পরিমাণের ফি দিতে হয়। কেউ যদি প্রথম উমরা করতে আসে তার ফি আদায় করতে হলেও দ্বিতীয়বার কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছে সৌদি সরকার।

তবে ওমরা পালনকালে মক্কায় অবস্থানের সময় থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট ইত্যাদি খরচাদি নিজেদেরকেই বহন করতে হবে।

এমনকি ওমরা ভিসায় সমগ্র সৌদি আরব ভ্রমণও করা যাবে বলে জানায় সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশন।

আল-আরাবিয়া ডটনেট অবলম্বনে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ