রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

লেবাননে দুই হাজার পরিবারে বিনামূল্যে সৌদির রুটি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের সহায়তায় লেবাননে ২ হাজার পরিবারকে বিনামূল্যে রুটি বিতরণের নতুন কর্মসূচি চালু করা হয়েছে।

আল-আরাবিয়া ডটনেটের বরাতে জানা যায়, সৌদি আরবের কিং সালমান রিলিফ সেন্টারের আওতায় ‘হোপ ব্রেড প্রোগ্রাম’ চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় লেবাননের প্রায় ২ হাজার সিরিয়ান, ফিলিস্তিনি ও লেবাননের পরিবারগুলিতে প্রায় ৪০০০ রুটি বিনামূল্যে বিতরণ করা হবে।

সম্প্রতি, বৈরুতে সৌদি ভিত্তিক সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ আল-বাখরি বিনামূল্যে রুটি কেন্দ্র উদ্বোধন করেছেন।

তিনি আরও বলেন, সৌদি বাদশা শাহ সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউম্যানিস্টি এর উদ্যোগে শীঘ্রই একটি স্বাস্থ্যকেন্দ্রও চালু করা হবে।

লেবাননের শাহ সালমান সেন্টার ফর রিলিফ অ্যান্ড হিউম্যানিস্টি এর পরিচালক ফাহাদ আল-কানাস আল আরবিয়া ডটকমকে বলেছেন, বেকারিটি ধারাবাহিকতা তার সাফল্যের উপর নির্ভর করবে। যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি থেকে উপকৃত হন তবে তা বন্ধ হবে না। দেশ থেকে দেশান্তরে এর সেবা পৌছে যাবে।

তিনি আরো বলেন, এ কেন্দ্রটি বছরের পর বছর ধরে লেবাননের নাগরিক ও শরণার্থী পরিবারগুলিকে আঞ্চলিক বৈষম্য থেকে রক্ষা করে সহায়তা প্রদান করে আসছে।

তিনি বলেন, দরিদ্র পরিবারগুলিকে সেবা দেয়ার জন্য আমাদের একটি উন্মুক্ত বাজেট রয়েছে। ডায়ালাইসিস হাসপাতালটি নির্মাণের পাশাপাশি আমরা খাদ্য বিতরণ, শিক্ষা ও চিকিত্সা সহায়তার মতো অসংখ্য কাজ করেছি সামনে করবো। আমরা প্রত্যন্ত গ্রাম ও অঞ্চলে হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিসেবা দেয়ারও চিন্তা করেছি।

আল-আরাবিয়া ডটনেট থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ