শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

এবার কাশ্মীরে সমাবেশের ডাক ইমরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের কাছে ‘বার্তা পৌঁছে’ দিতে এবং ভারত শাসিত কাশ্মীরি জনগণের প্রতি ‘সংহতি’ জানাতে নিজের দেশের কাশ্মীরে ‘সমাবেশ’ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার নিজের টুইটারে ইমরান খান জানান, আগামী ১৩ সেপ্টেম্বর পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদে তিনি বড় একটা জলসা (সমাবেশ) করবেন।

ইমরান লিখেছেন, ‘শুক্রবার মুজাফফরবাদে আমি বড় একটি জলসা করতে যাচ্ছি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান অবরোধের ব্যাপারে বিশ্বের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। দেখাতে চাই পাকিস্তান কাশ্মীরিদের সঙ্গে আছে।’

গত ৫ আগস্ট ক্ষমতাসীন বিজেপি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করার ঘোষণা দেয়। জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই টুকরো করে লাদাখকে বের করে তৈরি করা হয়েছে নতুন এক কেন্দ্রশাসিত অঞ্চলে। অর্থাৎ জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা থাকছে না। এখন থেকে তার পরিচিতি হবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে। তবে তার বিধানসভা থাকবে। দুই কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালিত করবেন দুই লেফটেন্যান্ট গভর্নর।

বিজেপি সরকারের এই সিদ্ধান্ত মানতে পারছে না সেখানকার জনগণ। প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তানও। ইস্যুটি নিয়ে দুই দেশের মধ্যে চরম টানাপোড়েন চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ