শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

জিনে ধরার কুরআনি চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম ♦

জিন ও শয়তান মানুষের আদিকাল থেকে চির শত্রু। আদিকাল থেকেই মানুষের ক্ষতি করে আসছে এই দুই প্রজাতি।প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবেই এরা মানুষের উপর চড়াও হয়।

রাতের বেলা ভয় দেখানো, আছর করে রোগাক্রান্ত করা ছাড়াও মানুষের ইমান ও আমলে মারাত্মক রকম ত্রুটি ঢুকিয়ে দেয় জিন ও শয়তান। শয়তান তো সার্বক্ষণিক লিপ্তই থাকে মানুষকে বিপথে নিতে।

জিন ভূত এবং শয়তানের এমন অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহর রহমত, তার সুদৃষ্টি অর্জন।

হাদিসে এসেছ, রাসুলুল্লাহ সা. বলেন, রক্ত যেমনভাবে শিরার মধ্য দিয়ে প্রবাহমান ঠিক তেমনিভাবে শয়তান মানুষের মাঝে প্রবাহমান এবং আমার ভয় হল যে শয়তান হয়তো তোমাদের অন্তরে কোনো কুমন্ত্রণা দেবে, ফলে এ নিয়ে বিভিন্ন কথা উঠবে।’ (সহিহ বুখারি)

পৃথিবীতে জিন রয়েছে তিন ধরনের। এরমধ্যে একদল যারা সর্বদা আকাশে উড়ে বেড়ায়, আরেক দল যারা সাপ ও কুকুরের আকার ধারণ করে থাকে এবং তৃতীয় দল পৃথিবীবাসী যারা কোনো এক স্থানে বাস করে বা ঘুরে বেড়ায়। (বায়হাকি ও তাবরানি)

কুরআনি চিকিৎসায় আমরা বাঁচতে পারি জিন ও শয়তানের আক্রমণ থেকে।

ক) সূরা ফাতিহা, খ) আয়াতাল কুরসী, গ) সূরা বাক্বারার শেষের দুটি আয়াত, ঘ) সূরা ইখলাছ, ঙ) সূরা ফালাক, চ) সূরা নাস ইত্যাদি পাঠ করে জিনে ধরা ব্যক্তিকে ফুঁ দিবে। এরূপ তিনবার বা ততোধিকবার করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ