শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

মুসলিম সালতানাতের ইতিহাস বিষয়ে ১০ গ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম সালতানাতের ইতিহাস সম্পর্কে আরবী ভাষায় বহু মৌলিক গ্রন্থ রয়েছে। উর্দূ ভাষায়ও বেশ কিছু গ্রন্থ রচিত হয়েছে। এখানে আপানার জন্য কয়েকটি নির্বাচিত গ্রন্থের নাম উল্লেখ করছি-

১. আল-বিদায়া ওয়ান নিহায়া, হাফেজ ইবনু কাছীর রাহ.। এটি মূলত আরবীতে, তবে এর বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। এতে নবী-রাসূল, আকাবির-আউলিয়া ও মুসলিম মনীষীদের জীবনী এবং সাধারণ ইতিহাসের পাশপাশি মুসলিম খলীফা ও সুলতানদের জীবনী ও বিভিন্ন ঘটনাও রয়েছে।

২. তারীখুল খুলাফা, হাফেয সুয়ূতী রাহ.। মূল আরবী। এর উর্দূ অনুবাদ হয়েছে।

ভারত থেকে প্রকাশিত, ইতিহাস বিষয়ক কিছু গ্রন্থ যেমন-

৩. তারীখে ইসলাম, শাহ মুঈনুদ্দীন আহমাদ নদভী।

৪. তারীখে সিকিল্লিয়া, সায়্যেদ রিয়াসত আলী নদবী।

৫. দাওলাতে উছমানীয়াহ, ড. মুহাম্মদ আযীয।

৬. হিন্দুস্তান কে আহদে উসতা কী এক এক ঝলক, সায়্যেদ সবাহুদ্দীন আব্দুর রহমান।

৭. হিন্দুস্তান কে আহদে মাযী মে মুসলমান হুকুমরানো কী মাযহাবী রওয়াদারী, সায়্যেদ সবাহুদ্দীন আব্দুর রহমান।

৮. তারীখে ইসলাম, আকবর শাহ খান নাজীরাবাদী। মূল উর্দূ। এর বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে।

৯. মুখতাসার তারীখে ইসলাম, মাওলানা গোলাম রাসূল মেহের।

১০. তারীখে হিন্দ, মুফতী মুহাম্মদ ছাহেব পালনপুরী।

উৎস: আল-কাউসার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ