মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

রংপুর উপনির্বাচন : ৭ জনের মনোনয়নপত্র চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হওয়ায় সাতজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসারের মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টরা দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করেন।

এ সময় ঋণ খেলাপির অভিযোগে মো. কাওছার জামান ও বিধি অনুযায়ী হলফ নামা দাখিল না করাসহ নানা কারণে মো. একরামুল হকের মনোনয়নপত্র অবৈধ বলে বাতিল করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। ফলে এই আসনের উপনির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা সাতজন।

যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন জানান, আপাতত বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের মো. রেজাউল করিম রাজু, বিএনপি সমর্থিত প্রার্থী রিটা রহমান ও জাতীয় পার্টির রাহগির আলমাহি এরশাদ, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার, এনপিপি শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং খেলাফত মজলিসের তৌহিদুল রহমান মন্ডল এই সাতজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ঋণ খেলাপি এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করাসহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহসভাপতি কাওসার জাসান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে পরবর্তী তিন দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা।

আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ১৭ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ