মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

হাটহাজারীতে 'মুমতাজ' প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বেফাক ও হাইয়াতুল উলইয়া’র ১৪৪০ হি./২০১৯ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় ‘মুমতাজ’ প্রাপ্তদের পুরস্কার বিতরণী করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, বেফাক মহাসচিব- আল্লামা আবদুল কুদ্দুস, বেফাক মহা পরিচালক- আল্লামা জুবাইর আহমদ চৌধুরী, মাননীয় সাংসদ মাওলানা ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী (এমপি.) প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘মুমতাজ’ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও আলেম-উলামাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন অনুষ্ঠানের আয়োজকরা।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ