মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

৯/১১-র বর্ষপূর্তিতে মার্কিন দূতাবাস চত্বরে ভয়াবহ হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টুইন টাওয়ারে (৯/১১) হামলার বর্ষপূর্তিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে রকেটের মাধ্যমে এ হামলা চালানো হয়।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণের পরপরই বিশাল এলাকাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সাইরেন বাজিয়ে দূতাবাস কর্তৃপক্ষ ভেতরে থাকা কর্মীদের সতর্ক করে।

দূতাবাস কর্মকর্তারা বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও হামলাস্থল জনশূন্য থাকায় কেউ হতাহত হননি বলে জানানো হয়। তবে কারা এ হামলা চালিয়েছে, তা কোনো পক্ষ জানাতে পারেনি। এখন পর্যন্ত দায়ও কেউ স্বীকার করেনি।

আফগান তালেবানের সঙ্গে দীর্ঘ গোপন আলোচনার পর শান্তি চুক্তির দ্বারপ্রান্তে এসে পুরো প্রক্রিয়া স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্পকে কড়া হুমকি দিয়ে তালেবানরা বলেছে, তার জন্য আরও মার্কিনীর মৃত্যু অপেক্ষা করছে! এরপর কাবুলে বড় ধরনের এ হামলার ঘটনা ঘটলো।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তাতে ২ হাজার ৯৯৭ জন নিহত হন, আহত হন ৬ হাজারেরও বেশি মানুষ। ১০ বিলিয়ন ডলারের এ বাণিজ্যিক ভবনটি নিয়ে মার্কিনীরা গর্ব করতো।

এ হামলার দায় আল-কায়দার ওপর চাপিয়ে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষমতা থেকে তালিবানদের হটাতে সক্ষম হলেও লড়াই এখনো চলছে, হতাহতের সংখ্যাও অগণিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ