মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

রাতে জবি ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করল প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করেছে।

বুধবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মুহা. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন যাবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের রাত সাড়ে ১০ টার পর ক্যাম্পাসে অবস্থান না করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।

এছাড়াও সংশ্লিষ্ট বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টর তদারকি করবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মুহা. ওহিদুজ্জামান বলেন, কিছুদিন যাবত মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ