মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

দেশে ফিরেছেন ১ লাখ ৭ হাজার ৪২৯ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন শেষে মোট ১ লাখ ৭ হাজার ৪২৯ জন হাজি দেশে প্রত্যার্বতন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬৪টিসহ মোট ৩২০টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ হজ আইটি দলের কর্মকর্তাবৃন্দ এবং সৌদি আরবের আইটি প্রতিষ্ঠান সিজেল টেকনোলজির সাথে বিশেষ সভায় মিলিত হন। সভায় সৌদি আরবের ই-ভিসা সহজিকরণ এবং হজ ব্যবস্থাপনা সিস্টেমের (ই-হজ) বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা হয়।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১ লাখ ৭ হাজার ১৫২ জন বাংলাদেশি সৌদি আরব যান। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৫২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার হজযাত্রী ছিলেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনার সব হাজি দেশে ফিরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর ফিরতি হজ ফ্লাইট শেষ হবে। ওইদিন বেসরকারি ব্যবস্থাপনার সব হাজি দেশে পৌঁছাবেন।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সর্বমোট ১১৭ জন হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০০ ও নারী ১৭ জন। হাজিদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও ২ জন জেদ্দায় মৃত্যুবরণ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ