মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ডাকসুর কোষাধ্যক্ষসহ ৮ প্রতিনিধিকে অপসারণের দাবি ভিপি নুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোষাধ্যক্ষসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ৮ প্রতিনিধিকে অপসারণ করতে চিঠি দিয়েছেন ভিপি নুরুল হক নুর।

রোববার ডাকসু নির্বাচনের আগ মুহূর্তে নিয়ম বহির্ভূতভাবে ৩৪ শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সুযোগ দেয়ার অভিযোগ এনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামানের কাছে চিঠি দেন ভিপি নুর।

ভিপি নুরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচনের পূর্বে ছাত্রত্ব দেখানোর নিমিত্তে নিয়ম লঙ্ঘন করে ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর ব্যবসা শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই ৩৪ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। যা সান্ধ্যকালীন কোর্স তথা বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিপন্থী। নিয়ম বহির্ভূতভাবে ভর্তি হওয়া ৩৪ জনের ছাত্রত্ব বাতিল করে অভিযুক্তদের ডাকসু এবং হল সংসদের পদ শূন্য ঘোষণা করা এবং ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামের অপসারণের দাবি জানাচ্ছি।

ভিপি নুরের চিঠিতে অভিযুক্ত ডাকসু’র ৮ প্রতিনিধি হচ্ছেন- ডাকসু সদস্য নজরুল ইসলাম, মুহাম্মদ মাহমুদুল হাসান, রাকিবুল হাসান রাকিব, নিপু ইসলাম তন্বী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহা. আরিফ ইবনে আলী, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ শাকিল ও স্যার এ. এফ. রহমান হলের ভিপি আবদুল আলীম খান।

-এএ