মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মর্ডান পরিবহনের বাসটি সুদিয়াখলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন- আমিনুল ইসলাম (৬০), জনি মিয়া (২০), নাছির উদ্দিন (২০), সুহেল আহমদ (৩০), তাজুল ইসলাম (২৮), বাচ্ছু মিয়া (৩৩) ও নাছির মিয়া (৩৫)। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ