মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

প্রবাসীদের আমন্ত্রণে জাপানে শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে জাপানে সফর করেছেন বিশিষ্ট দাঈ ও ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। তিনি প্রবাসীদের আয়োজনে বিভিন্ন মাহফিলে বয়ান করেন।

জাপান প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছসেবী সংস্থা ওয়ামস জাপানের উদ্যোগে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর চার দিনের ইসলামিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে যোগ দেন শায়খ আহমাদুল্লাহ।

জানা যায়, ১৩ সেপ্টেম্বর শুক্রবার টোকিওর কামাতা মসজিদে, ১৪ সেপ্টেম্বর ওঝি এলাকার হকতোপিয়া কনভেনশন হলে, ১৫ সেপ্টেম্বর জাপানের সীমান্তবর্তী এলাকা তাইয়্যেমা শি’র সিটি করপোরেশন মিলনায়তনে এবং ১৬ সেপ্টেম্বর টোকিওর চিবা মসজিদে শায়খ আহমাদুল্লাহ প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে ইসলামি আলোচনা করেন। এসব আলোচনায় উপস্থিত দর্শকদের বিভিন্ন জিজ্ঞাসার জবাবও দেন তিনি।

প্রবাসীদের আয়োজিত প্রতিটি অনুষ্ঠানে উপস্থিতি ছিল উপচেপড়া। প্রতিটি অনুষ্ঠান প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানগুলোতে স্থানীয় বাংলাদেশি মসজিদগুলোর ইমাম এবং গণ্যমান্য কমিউনিটি নেতারা অংশ নেন।

উল্লেখ্য, শায়খ আহমাদুল্লাহ খুলনা দারুল উলুম থেকে ইফতা শেষ করেন। কর্ম জীবন শুরু করেন রাজধানী ঢাকার মিরপুরের দারুর রাশাদ মাদরাসায়। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইসলামি গাইডেন্স অফিসের পশ্চিম দাম্মাম শাখায় বাংলা বিভাগে দায়ী হিসেবে কাজ করেছেন। েএছাড়াও তিনি সেবামূলক সংগঠন আস- সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ