মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

বাংলাদেশ থেকে আরও কর্মী নেয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র সঙ্গে কিংডম অফ সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড.নাসের এ আল দাআদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের মন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুবিধা-অসুবিধার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং এর ব্যাপারে তাগিদ দেন। সেই সঙ্গে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ সভা করার গুরুত্ব আরোপ করেন। দ্রুততম সময়ের মধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের এ আল দাআদ।

ইমরান আহমদ বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও বেশী কর্মী নেয়ার আহ্বান জানালে সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার এ ব্যাপারে ইতিবাচক আশ্বাস দেন।

এছাড়াও বৈঠকে মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব, ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ