শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

তানযীমুল উম্মাহ'র বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা ও বিজ্ঞানের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) তানযীমুল তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজন করে ‘বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৯’।

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ মেলায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, উত্তরা ও নারায়ণগঞ্জ শাখার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্টসমূহ উপস্থাপন করে। দিন ব্যাপী এ মেলায় জ্ঞানপিপাসু ও বিজ্ঞানমনস্ক মানুষের ঢল নামে।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল এর সভাপতিত্বে সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন এর স্বাগত বক্তবের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিজ্ঞান শিক্ষার প্রতি নজর দেয়া না হলে অচিরেই বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়বে। ডিজিটাল বাংলাদেশ গড়ার যত রকম প্রচেষ্টাই নেয়া হোক না কেন, বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রতি পর্যাপ্ত গুরুত্ব না দিলে তা কখনই সম্ভব হবে না।

তার তানযীমুল উম্মাহ'র বিজ্ঞান মেলার প্রশংসা করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান শিক্ষায় আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়।

মেলায় শিক্ষার্থীদের উপস্থাপিত ছোট বড় প্রায় ৫০ টিরও বেশি প্রজেক্ট স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো- Digital Village, Future Ambulance, Water Soaking Road, বন্যাপ্রবণ এলাকার মানুষের জন্য ভাসমান বাড়ি, অপ্রয়োজনীয় পলিথিন থেকে পেট্রোল, ডিজেল ও গ্যাস তৈরি, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মডেল তৈরি, সিকিউরিটি এলার্ম ও RC Robot ইত্যাদি।

Image may contain: 2 people, beard

Image may contain: 2 people, people smiling, people standing and indoor

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই ইউ বি এ টির পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহিদ হোসাইন।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক এম এম রবিউল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মুহাম্মাদ বদিয়ার রহমান, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার সাবেক উপাধ্যক্ষ মাওলানা শফিকুল্লাহ আল মাদানী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহ কিউরেটর মাসুদুর রহমান ও এস. এম. আবু হান্নান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ