মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বশেরমুবিপ্রবি’র উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সমালোচিত বশেরমুরপ্রবি উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছে ইসলামী বিশ্বাবদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে কুশপুত্তলিকা দাহ করে সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌন মিছিল ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করে তারা।

মৌন মিছিলে বশেমুরপ্রবি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্বতা ঘোষণা করে ইবি শিক্ষার্থীরা। পাশাপাশি উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ ও শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক এ হামলার তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করানোয় ভিসির বিচারেরও দাবি করে শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ