মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা পগবা যে কারণে ইসলাম গ্রহণ করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পল পগবা (জন্ম ১৫ মার্চ ১৯৯৩) হলেন একজন ফরাসি ফুটবলার। তিনি প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্স জাতীয় ফুটবল দলে খেলে থাকেন। তিনি মূলত মধ্যমাঠে খেলে থাকেন।

তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর সে অভিজ্ঞতার কথা নিজেই বলছেন। তিনি বলেন, সবাই যেভাবে দেখছে ইসলাম আসলে সে রকম না। বিশ্বে ইসলামকে ভুলভাবে দেখা হয়।

আমরা গণমাধ্যমে যা শুনি তা ভিন্ন কিছু। ইসলাম খুবই সুন্দর। ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে ইসলাম আমাকে সাহায্য করেছে।

একটা কঠিন সময় গেছে পগবার। তখন থেকেই তিনি ধর্মচর্চায় মন দেন। কিছুদিন আগে হজ্জও করে এসেছেন তিনি। সম্প্রতি তার ধর্মীয় চর্চা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, ‘ইসলাম জীবন সম্পর্কে আমার ধারণা বদলে দিয়েছে। আমার ভেতরে শান্তি এনে দিয়েছে। এটা আমার জীবনে ভালো একটা পরিবর্তন এনে দিয়েছে।’

ফরাসি এই ফুটবলার বলেন, ‘আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা মুসলমান। আমরা সব সময় কথা বলি। আমি নিজেকেও প্রশ্ন করি। আমি আমার বন্ধুবান্ধবের সঙ্গে একবার নামাজ পড়ি। তারপর বুঝতে পারি অন্য রকম লাগছে।

আমার খুব ভালো লাগছিল। তারপর থেকে আমি শুরু করি। নামাজ ইসলামের মূল স্তম্ভ। আপনি ক্ষমা চাইছেন, সবার জন্য দোওয়া করছেন। ’ পগবা আরো বলেন, ‘ইসলাম আমার চোখ খুলে দিয়েছে। আমাকে ভালো মানুষে পরিণত করেছে। ইসলাম মানবতাকে শ্রদ্ধা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ