শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

জমিয়তে উলামা হিন্দ কখনোই পাকিস্তান-বাংলাদেশ চায়নি: মাওলানা সিদ্দীকুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামা হিন্দ কখনোই পাকিস্তান চায়নি, বাংলাদেশ চায়নি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, জমিয়তে উলামা হিন্দ কখনোই পাকিস্তান চায়নি, বাংলাদেশ চায়নি। আজ অখন্ড ভারত থাকলে চীন ও আমেরিকা আমাদেরকে চোখ রাঙাতে পারতো না। ভারতবর্ষই সারা বিশ্বকে পরিচালনা করত। আমরা ভারতকে ফের ভাগ করার চক্রান্তকে রুখব।

রোববার (২২ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সুরক্ষা আন্দোলনে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, আজকের মঞ্চ প্রমাণ করে আমরা এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিস্টান একতা বদ্ধ। আমি ঘোষণা করতে চাই যদি এই এনআরসি নিয়ে কোন বাড়াবাড়ি করার চেষ্টা হয়, তবে বিজেপির নেতারা বাড়ির বাইরে বের হতে পারবে না। প্রয়োজনে মাথায় কাফন বেঁধে রাস্তায় নামব।

তিনি বলেন, আমাদের আরএসএসের কাছে আমাদের দেশ ভক্তি শিখতে হবে না, এরা কোন দিন দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি, বরং বিরোধীতা করেছে।

সিদ্দীকুল্লাহ চৌধুরী এদিন মহাজাতি সদনের মঞ্চ থেকে বিশিষ্ঠ আইনজীবিদের নিয়ে একটি লিগ্যাল সেল গঠনের ঘোষণা দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ