মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

মাইয়েতকে কবরে রাখার সুন্নাত পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের দেশে যারা কবর খনন করেন তাদের অধিকাংশই মাইয়েতকে কবরে রাখাসহ বিভিন্ন বিষয় জানেন না। তাই অনেকে কবর খননে সময় কবরের ফ্লোর সমান রাখেন। যার কারণে মাইয়েতকে ডান কাত করে রাখা যায় না।

আবার অনেকেই মনে করেন, মাইয়েতকে কবরে রাখার সময় চিত করে শুইয়ে শুধু তার চেহারা কেবলামুখী করে দিলেই হবে। অনেক জায়গায় এটি করতেও দেখা যায়।

কিন্তু মাইয়েতকে কবরে রাখার সুন্নত পদ্ধতি হল, মাইয়েতকে কবরে ডান কাত করে শুইয়ে সিনা-চেহারা কিবলার দিকে করে রাখা। প্রয়োজনে মাইয়েতকে পূবের দেয়ালের সাথে টেক লাগিয়ে রাখবে। যেন মাইয়েতকে সহজে ডান কাত করে রাখা যায়। তবে চিত করে শুইয়ে শুধু চেহারা কিবলার দিকে ঘুরিয়ে রাখলে তা সুন্নতসম্মত হবে না।

প্রসিদ্ধ তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন- اسْتَقْبِلْ بِالْمَيِّتِ الْقِبْلَةَ. অর্থ: মাইয়েতকে কিবলামুখী করে রাখো। সুফিয়ান রাহ. বলেন- يَعْنِي عَلَى يَمِينِهِ كَمَا يُوضَعُ فِي اللّحْدِ. অর্থ: ডান কাতে রাখো, যেমনিভাবে লাহদ কবরে রাখা হয়। -মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৬০৬০।

এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, বিষয়টি নিয়ে আগে থেকেই ভাবা এবং এমনভাবে কবর খনন করা, যাতে মাইয়েতকে সহজে কেবলামুখী করে রাখা যায়।

যেমন, কোনো কোনো এলাকায় দেখা যায়, স্বাভাবিকভাবে কবর খনন শেষে কবরের ফ্লোরের মাঝ বরাবর কবরের মত করেই চিকন করে এক বিঘত পরিমাণ গভীর করে খনন করা হয়, ফলে মাইয়েতকে সহজেই কাত করে কিবলামুখী করে শোয়ানো যায়।

কবর খননের সময়ই বিষয়টি নিয়ে ভাবা চাই। আর কোথাও যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে উপরে বর্ণিত পন্থা অবলম্বন করা যায় অর্থাৎ কবরের পূর্ব দেয়ালের সাথে টেক লাগিয়ে রাখা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ