শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

সিসিইউতে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, গতকাল সারাদিন তিনি রেঙ্গা মাদরাসায় বুখারি শরিফের দরস প্রদান করেন।  রাতে স্বাস্থ্যের অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে সিসিইউতে নিয়ে আসা হয়।

বর্তমানে উপমহাদেশের শীর্ষ হাদীস বিশারদ ও প্রবীণ এ আলেম  সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

এর আগে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।

এদিকে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর পরিবারের সদস্য ও মাদরাসার ছাত্ররা তার সুস্থতার জন্য সকলের কাছে বিশেষ দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ