মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

অমুসলিমদের ইসলাম শেখাতে লন্ডন মুসলিম সেন্টারের ব্যাতিক্রমী আয়োজন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ডায়লোগ এন্ড ডিসকোভারী’ শিরোনামে পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন মুসলিম সেন্টারে বিভিন্ন পেশার অমসুলিমদের নিয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী অনুষ্ঠান।

গত ১৮ সেপ্টেম্বর ইসলাম এওয়ার্নেস প্রজেক্ট আয়োজিত অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক, ডাক্তার, আইনজীবী, চার্চের প্রিস্ট, মিডিয়া কর্মীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় চারশ অমুসলিমদের উপস্থিতি হন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলাম এওয়ার্নেস প্রজেক্ট এর পরিচালক ময়নুল হক ।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার এর সিনিয়র ইমাম মোহাম্মদ মাহমুদ ওবিই। তিনি আগত অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইসলাম সম্পর্কে একটি সঠিক ধারণা সবার সামনে তুলে ধরেন।

ব্যাতিক্রমী অনুষ্ঠানটি সফল করার জন্য ইসলাম এওয়ার্নেস প্রজেক্ট এর পক্ষ থেকে একটি প্রিপারেশন টিম গঠন করা হয়। ‘ডায়লোগ এন্ড ডিসকোভারী‘ প্রিপারেশন টিমের সদস্যরা হলেন- মাহফুজ নাহিদ, আখলাক আহমেদ, সালেহ আহমেদ, ছমির উদ্দিন ও সায়েদ আহমেদ ।

আলোচনা ও নৈশভোজ শেষে আগত অমুসলিম অথিতিরা মসজিদের বিভিন্ন এলাকা, ইসলাম এর উপর প্রদর্শীত বিভিন্ন প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন এবং এক্সজিবিশন গ্যালারিতে দাঁড়িয়ে লাইভ মাগরিবের নামাজ উপভোগ করেন এবং ইসলাম সম্পর্কে জানার আরো আগ্রহ ব্যাক্ত করেন ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ