মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

স্পেনের মাটিতে বাংলাদেশি মসজিদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পেনের আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত টেনেরিফ দ্বীপ। সেখানেই প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে তৈরি করা হয়েছে আস সুন্না মসজিদ। এই দ্বীপে বাংলাদেশিদের সংখ্যা খুবই নগণ্য ইউরোপের অন্যান্য দেশের তুলনায়। মাত্র ছয়শ বাংলাদেশি এই দ্বীপে পরিবার নিয়ে বাস করেন।

টেনেরিফ এক আশ্চর্য সুন্দর দ্বীপ। যে দিকে চোখ যায় শুধু সমুদ্র আর উঁচু উঁচু পাহাড়, উঁচুনিচু পাহাড়ি রাস্তা, আর প্রচুর কলার বাগান। এ যেন চিরবসন্তের দেশ। এখানে সারা বছর সূর্য একইভাবে আলো দেয়, আর আবহাওয়াও একইরকম আরামদায়ক। দ্বীপের মাটিতে পা রাখা মাত্র মন ভালো হয়ে যায়।

এই দ্বীপে নামাজের জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় কিছু বাংলাদেশি আস সুন্না নামের এই মসজিদটি সবার সহযোগিতায় গড়ে তুলেছেন। এর ফলে দ্বীপে বসবাসরত সবাই মসজিদে নামাজ আদায় করতে পারছেন।

বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা মসজিদে নামাজ পড়তে আসেন। বিশেষ করে জুমার দিন বাংলাদেশিদের উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়াও দুই ঈদে দিন সবাই একত্র হয়ে মসজিদে নামাজ আদায় করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, এই দ্বীপে তেমন একটা বাংলাদেশি নেই। মোট ছয়শ বাংলাদেশি এখানে পরিবার নিয়ে বসবাস করেন। সবার সার্বিক সহযোগিতায় মসজিদটি আমরা পরিচালনা করছি।

তিনি বলেন, সবাই যখন একত্র হই মনে হয় প্রবাসে এক টুকরো বাংলাদেশে বাস করছি। খুব সুন্দর এই দ্বীপে আল্লাহর ঘর করতে পেরে খুবই ভালো লাগছে। এই দ্বীপে মোট জনসংখ্যা তিন লাখ ৩৯ হাজার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ