মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

৩টি পদ্ধতিতে পাবেন সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

সৌদি আরবে গতকাল শুক্রবার থেকে পর্যটন ভিসা চালু করা হয়েছে। দেশটির এক ঘোষণার পর ভিসা প্রাপ্তির জন্য আবেদন সংগ্রহও শুরু হয়েছে বলে জানা যায়।

সৌদি আরবের কয়েকটি পত্রিকার বরাতে জানা যায়, সৌদি আরবের চালুু করা এ ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে এক বছর। এ সময়কার মেয়াদে দেশটির প্রতিটি রাজ্যে সর্বাধিক ৯০দিন থাকতে পারবে। এক বছরের মধ্যে এ ভিসায় সর্বমোট ১৪০দিন থাকতে পারবে। এর বেশি থাকার অনুমতি দেওয়া হবে না।

ঘোষিত বিধি অনুসারে, পর্যটকরা নিম্নলিখিত ৩টি উপায়ে ভিসা পেতে সক্ষম হবেন-

১। ওয়েবসাইটের মাধ্যমে ‘অনলাইন’ নিবন্ধনের মাধ্যমে।

২। সীমান্ত ক্রসিং করার সময়ও ভিসা নিতে পারবেন। বিমানবন্দরগুলিতে ভিসা প্রাপ্তির সুযোগসুবিধা দেয়া হবে। (কিং খালিদ বিমানবন্দর, কিং আবদুল আজিজ বিমানবন্দর, কিং ফাহাদ বিমানবন্দর, যুবরাজ মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর এবং আল-বাহা গ্রাউন্ড ফ্রন্টিয়ার)।

৩। অনুমোদিত দেশগুলিতে সৌদি দূতাবাস ও কনস্যুলেটের প্রতিনিধিদের মাধ্যমেও ভিসা পেতে পারবেন।

-এটি