মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

রাবি উপাচার্যের বক্তব্যে ভারতীয় স্লোগান 'জয় হিন্দ', চলছে সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক একটি সম্মেলনে সভাপতির বক্তব্যে ভারতীয় স্লোগান দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন উপাচার্য এম আবদুস সোবহান। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার পর ‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেছেন তিনি। অথচ উপাচার্যের আগে বক্তব্য দেওয়া রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি নিজের দেশের স্লোগান দেননি।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে তিন দিনব্যাপী ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ ও জন ইতিহাস চর্চা কেন্দ্র।

আন্তর্জাতিক ওই সম্মেলনে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য শেষ করলে সভাপতির বক্তব্য দেন উপাচার্য এম আবদুস সোবহান। তার বক্তব্যের বড় একটা অংশ জুড়েই ছিল ভারতীয়দের প্রশংসা। বক্তব্য শেষেও তিনি ভারতের স্লোগান ‘জয় হিন্দ’ বলেন।

বাংলাদেশি জাতীয় পরিচয়ের বিপক্ষে উপাচার্যের এমন বক্তব্য ভালোভাবে নেননি কেউ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা। এমনকি সম্মেলনের আয়োজক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষকরাও উপাচার্যের মুখে অন্য দেশের স্লোগান শুনে হতবাক হয়েছেন।

ওই অনুষ্ঠানে প্রবন্ধ পড়েন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল কেউ এমনটা বলতে পারেন না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে সভাপতির বক্তব্য দেন উপাচার্য এম আবদুস সোবহান। তার বক্তব্যের শেষের শব্দ দুটি ছিল “জয় হিন্দ”। এর আগে আগে তিনি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”বলেছেন। ‘

সম্মেলনে ভারতীয় উপস্থিতি সম্পর্কে ওই অধ্যাপক বলেন, ‘সম্মেলনে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খুব অল্পই এসেছিলেন, তিন-চারজন মনে হয়। আর সবই এসেছিল কলেজের শিক্ষক বা ফেলো। তাদের সামনে এত বড় বিশ্ববিদ্যালয়েà¦