শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইসলাম গ্রহণ করে বিখ্যাত ইউটিউবার জে কিম এখন দাউদ কিম (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার জে কিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

‘ইসলাম ধর্মের প্রতি যখন থেকে আমি আগ্রহী হলাম, তখন থেকে আমার জীবনের অনেক কিছুই বদলাতে শুরু করলো। আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই, তবুও একটু একটু করে ভালো মুসলিম হয়ে উঠব। যদিও আমি আগে অনেক পাপ করেছি, এখন তওবা করে শুদ্ধ হতে চাই।’

ইসলাম ধর্ম গ্রহণের পর এমন মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার ও ব্লগার জে কিম।

জে কিম গত সপ্তাহে ইসলাম গ্রহণ করার পর নবী হযরত দাউদ আ.  এর সঙ্গে মিলিয়ে নিজের নাম রেখেছেন দাউদ কিম।

এই নওমুসলিম ধর্ম গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে ইউটিউবে একটি ভিডিও ছেড়েছেন। যেটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন ধর্মীয় বিজ্ঞ ব্যাক্তি (আলেম) ঈমানের প্রাথমিক বিষয়গুলো তাকে শেখাচ্ছেন। সেটি মগ্ন হয়ে শুনছেন জে কিম।

ইসলাম গ্রহণের পর জে কিম আরো লিখেন, যদিও আমি জন্মগত মুসলিম নই। কিন্তু আমার বিশ্বাস—আল্লাহ সব সময় আমার সঙ্গেই আছেন। সঠিক পথ দেখানোর জন্য আল্লাহকে ধন্যবাদ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ