মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বাইতুল্লাহয় রহমতের বৃষ্টি, ভিজে ভিজেই তাওয়াফ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

রহমতের বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে বাইতুল্লাহয় তাওয়াফকারীদের। আর তারাও ভিজে ভিজে রাব্বুল আলামিনের ঘর তাওয়াফে মগ্ন আছেন।

গতকাল রোববার সন্ধ্যায় সৌদি আরবের মক্কার মসজিদুল হারামের আগত মুসল্লি, উমরাকারী, তাওয়াফকারীদের এভাবেই ভিজতে দেখা যায়। রহমতের বারী ধারায় নিজেদের মেলে দিয়েছেন বাইতুল্লাহর সামনে।

আল আরাবিয়া ডটনেটের একটি ভিডিওতে দেখা যায়, রহমতের এ বৃষ্টি গায়ে মেখে মানুষ তাওয়াফ করছে। হৃদয়ের আধ্যাত্মিক পরিবেশকে আরো আবেগঘণ করে তুলেছিলো এ বৃষ্টি। মহান আল্লাহপাকের কাছে প্রার্থনায় রত হয়ে এ রহমত গায়ে মাখছিলো তারা।

জানা যায়, রোববার মক্কা ও তার আশপাশের এলাকাতে প্রবল বৃষ্টিপাত হয়েছিল। আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে এই বৃষ্টিপাতের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এদিকে, মক্কার সিভিল ডিফেন্স প্রশাসনের সরকারী মুখপাত্র মেজর নায়েফ আল শরীফ বলেছেন, যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত আছে উদ্ধারকারী দল। যেকোনো সহায়তাও দেয়া হবে তাৎক্ষণিক। এ ছাড়া যোগাযোগ কেন্দ্রকেও সতর্কতা জারি করা হয়েছে।

রোববোরের মুষলধারে বৃষ্টিতে কোনও জরুরি রিপোর্ট বা হতাহতের খবর পাওয়া যায়নি। নাগরিক প্রতিরক্ষা অধিদপ্তর বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-আরাবিয়া উর্দু

https://vid.alarabiya.net/2019/09/30/makka90b76d32/makka90b76d32___makka90b76d32_video.mp4

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ