মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

দারুল উলুম দেওবন্দে এসে অবাক হলেন মক্কা-মদিনার দায়িত্বশীলরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

পবিত্র হারামাইন শারিফাইন অর্থাৎ পবিত্র হারাম শরিফের দায়িত্বশীল শায়েখ জামাল মুহাম্মদ ইউসুফ এবং মসজিদে নববীর প্রধান দায়িত্বশীল শায়েখ ওয়ালিদ বিন সাঈদ গতকাল উপমহাদেশের ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে এসে অভিভূত হয়েছেন।

পরিদর্শনকালে মেহমানদ্বয় দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মুফতি আবুল কাসেম নোমানী আরব শায়েখদের সামনে দারুল উলুম দেওবন্দের ইতিহাস এবং ইলমী ময়দানে আকাবিরে দেওবন্দের নজিরবিহীন খেদমতের কথা তুলে ধরেন।

এর আগে মেহমানদ্বয় দারুল উলুমে পৌঁছলে মুফতি আবুল কাসেম নোমানী তাদের অভ্যর্থনা জানান। এসময় মেহমানরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দারুল উলুম দেওবন্দ আমাদের মুসলিম জাতির অন্যতম শ্রেষ্ঠ মারকাজ।

তারা মুফতি আবুল কাসেম নোমানীর কাছে দারুল উলুমের খরচ কীভাবে নির্বাহ করা হয় জানতে চাইলে তিনি বলেন, এখানে কোন সরকারি অনুদান নেয়া হয় না,সাধারণ মুসলমানদের দানেই দারুল উলুমের যাবতীয় খরচ নির্বাহ করা হয়। তখন মেহমানদ্বয় আশ্চর্য হয়ে যান যে, এতবড় এদারা সরকারি অনুদান ছাড়া কিভাবে চলে!

এ সময় মসজিদে নববীর প্রধান দায়িত্বশীল শায়েখ ওয়ালিদ বিন সাঈদ বলেন, দারুল উলুম দেওবন্দ এবং আকাবিরীনে দেওবন্দের ইতিহাস আমি অনেক কিছুই পড়েছি এবং শুনেছি। সব সময়ই এখানে আসার প্রচন্ড ইচ্ছে ছিলো, আমার জন্য খুবই খুশির ব্যাপার হলো দারুল উলুম দেওবন্দের মতো এতবড় এদারায় আমার আসার সুযোগ হয়েছে।

তিনি বলেন, অবশ্যই দারুল উলুম দেওবন্দ মুসলিম জাতির অন্যতম শ্রেষ্ঠ মারকাজ, যে মারকাজের ইলমী ফয়েজ পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ছে।

বৈঠক শেষে মেহমানদের দারুল উলুম দেওবন্দের তাখাসসুস ফিল আদবের সিনিয়র উসতায মাওলানা আরিফ জামিলদারুল উলুমের ঐতিহ্যবাহী প্রাচীন লাইব্রেরি, মসজিদে রশীদ, মাতবাখ এবং জাদীদ শাইখুল হিন্দ লাইব্রেরি ভবন পরিদর্শন করান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ