মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

রেডিও কুরআন বিডি'র সম্প্রচার শুরু হচ্ছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক: বাংলাদেশে শুরু করতে যাচ্ছে পবিত্র কুরআনের সর্ববৃহৎ রেডিও চ্যানেল Radio Quran এর সম্প্রচার। এ রেডিও চ্যানেলটি ২৪ ঘন্টা কুরআন তিলাওয়াত সম্প্রচার করবে, তবে ব্রডকাস্টিং হবে ইউরোপ থেকে।

গত (৩ অক্টোবর) বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাথে ইউরোপিয়ান আন্তর্জাতিক রেডিও কতৃপক্ষের সাথে বাংলাদেশের রেডিও কুরআন বিডি পরিচালনার চুক্তিপত্র হয়।

এ ব্যাপারে সংস্থাটির আইটি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মৃধা বলেন, রেডিওটি বাংলাদেশে চালু হলে ২৪ ঘন্টা কুরআন তিলাওয়াত সম্প্রচার করা হবে। বিভিন্ন সাইট, অ্যাপ, সোর্স এবং ভার্সান সবগুলোতে থাকবে রেডিও কুরআনেরর সরাসরি সম্প্রচার। পরবর্তীতে সার্ভারেও যুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো; ইনশাআল্লাহ।

রেডিও কুরআন বিডির সম্প্রচার কবে শুরু হবে জানতে চাইলে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা কারী সা'দ সাইফুল্লাহ মাদানী আওয়ার ইসলামকে জানান, খুব শীঘ্রই পরীক্ষা মূলক সম্প্রচার শুরু করা হবে ইনশাআল্লাহ। ডেমো প্রচার ও পরীক্ষামূলক সম্প্রচারে সফল হলেই আমাদের জন্য শুভ বার্তা রয়েছে।

মহাসচিব বলেন, এ চুক্তির মাধ্যমে ইন্টারন্যাশনাল রেডিও চ্যানেলগুলোতে বাংলাদেশী ক্বারীগণও সুযোগ পাবেন। কুরআনের আওয়াজ বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশের অংশিদার হয়ে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে তৈরি করা হবে রেডিওর প্রচারকেন্দ্র।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ