রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

নির্বাচন সংশ্লিষ্টরা ‘পক্ষপাতিত্ব’ করছেন: অভিযোগ বিএনপি প্রার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান অভিযোগ করেছেন, নির্বাচন সংশ্লিষ্টরা পক্ষপাতিত্ব করছেন। মাঠ সুষ্ঠু নয়।

আজ (শনিবার) সকালে ১০টার দিকে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি এ অভিযোগ করেন।

রিটা রহমান বলেন, শুক্রবার (৪ অক্টোবর) রাতে ভোটের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে গেছে। ভোরে আবার আমরা সেগুলো পাঠিয়েছি। বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে প্রশাসন।

এ বিষয়ে রাতে মোবাইলে ও সকালে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ। আমরা অনুরোধ করেছিলাম ভোটের মাঠ সুষ্ঠু রাখেন। নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা ‘পক্ষপাতিত্ব’ করছেন।

তিনি আরও বলেন, পরিবেশ সুষ্ঠু না হওয়ায় মানুষ ভোট দিতে আসছে না। স্বাভাবিক পরিবেশ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী থাকার জায়গা থাকতো।

এর আগে আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইতোমধ্যে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যান চলাচলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ